দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহায়ক নুর আলম লিটনের বিরুদ্ধে। এ ঘটনায় ২০ শিক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্র না আসায় তাদের এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, মূল্যায়ন পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ২০ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে অভিযুক্তরা প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করেন। তবে ওই টাকা ব্যাংকে জমা না দেওয়ায় শিক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু হয়নি।
বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের শাস্তির দাবি করেন। প্রায় আড়াই ঘণ্টা পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, ঘটনায় প্রধান শিক্ষক বোরহান উদ্দিনকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশও দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, খণ্ডকালীন শিক্ষক সোহেল মোড়ল দুই বছর আগে প্রতিষ্ঠানটিতে যোগ দেন এবং অফিস সহায়ক নূর-ই আলম লিটন দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
জে আই